রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরের রাজনগর মুছিবাড়ি জোরপূর্ব দখলের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর রবিদাস পাড়া এলাকায় একটি অসহায় সংখ্যালঘু মুছিবাড়ি জোরপূর্বক উচ্ছেদের পায়তারা করছে একটি প্রভাবশালী চক্র। চক্রটি বিভিন্ন সময় তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ওই এলাকায় স্বর্গীয় হরকুমার রবি দাস এর পুত্র মন্টু রবিদাস ও নারায়ন রবিদাসসহ তার পরিবারবর্গরা প্রায় ২৫০শ বছর পূর্বে থেকে বসবাস করে আসছে। কিন্তু গত দু’সপ্তাহ পূর্বে তাদের বসত বাড়ির সামনে রেল থেকে বন্দোবস্তকৃত ভূমির উপর লোলুপ দৃষ্টি পড়ে জালালাবাদ গ্রামের হাজী নুনু মিয়ার পুত্র সাইফুল মিয়াসহ তার আত্মীয়-স্বজনের। জায়গাটি জোরপূর্বক দখল নিতে বিভিন্ন সময় চেষ্টা করা হয়। পরে বিষয়টি সমাধানের লক্ষ্যে একটি সালিশ বৈঠক বসে। অনুষ্ঠিত বৈঠকে রাজনগরের প্রধান সর্দার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বিশিষ্ট মুরুব্বি নাছির উদ্দিন, ইনু মিয়া, জালালাবাদের বিশিষ্ট মুরুব্বি ও ব্যকস-এর সাধারন সম্পাদক আলহাজ্ব শামছুল হুদা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল মজনুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টি শান্তিপূর্ণ ভাবে সমাধান করে দেওয়া হয়। াসর্ধারণ করা হয় সীমানা। কিস্তু সপ্তাহ খানেক পূর্বে রাত প্রায় সাড়ে ১২ টার দিকে সাইফুল মিয়াসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্টু রবিদাস ও নারায়ন রবিদাসের বাড়ি ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক জায়গাটি দখল করে নেয়। স্থানীয় মুরুব্বীরা কোন সমাধান দিতে না পারায় মন্টু রবিদাস ও নারায়ন রবিদাস বিষয়টি হবিগঞ্জ সদর থানায় অবহিত করেন। পরবর্তী পর্যায়ে বিষয়টি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com