শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটের নালমূখ বাজারে ইসলামী ছাত্রসেনার মিলাদুন্নবী (দ.) জুলুশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মানবতার মুক্তির সনদ প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন শাখার উদ্যোগে গত সোমবার বাদ মাগরিব নালমূখ বাজারে এক বিশাল জশ্নে জুলুশ বের করা হয়। জুলুশটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে এক পথ সভায় মিলিত হয়। ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চুনারুঘাট উপজেলা সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এস. এম. সুলতান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন ইবনে মালেক, উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজ ইকবাল, মাওলানা আব্দুস সহিদ জালালী, উপজেলা দপ্তর সম্পাদক মোঃ রহমত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল আউয়াল সুমন, হাফেজ জাকির হুসাইন, হাফেজ মোঃ জাকি, মোঃ জসীম মোল্লা, সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ শামীম মিয়া, মোঃ হেলাল উদ্দিন, শফিউল ইসলাম, মোঃ রুবেল মিয়া, মোঃ শালুক আহমদ তালুকদার, মোঃ সেলিম মিয়া, মোঃ বিলাল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com