রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাশিপুরে সংঘর্ষে আহত শতাধিক আশংঙ্কাজনক অবস্থায় ৫ জন সিলেট ॥ সংঘর্ষ নিয়ন্ত্রনে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ॥ আটক ৮

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে নৌকায় ধান তুলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১১ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টায় থেকে শুরু হয়েে দু’দফায় বিকাল ৫ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাশিপুর গ্রামের হাজী চান্দ আলী ও আজমান মিয়ার লোকজনের মাঝে নৌকায় আগে পরে ধান তুলা নিয়ে বাকবিতন্ডা হয়। এ সময় ওই নৌকার মাঝি সালামত আলীসহ শ্রমিকদের মারধর করা হয়। এ ঘটনার জের ধরে ওই সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা রোগীরা হবিগঞ্জ সদর হাসপাতালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানার একদল পুলিশ ১১ দাঙ্গাবাজকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
atok dangbabaj 12 copyআটকৃতরা হল- হাজী চান্দ আলী (৭০), রুসমত আলী (৬০), রুমন মিয়া (৪০), মোতালিব (৩০), জাহেদুল (২৫), দিদার (৬০), সামছুল হক (২০) ও সাজন মিয়া (২১) নামের ৮ দাঙ্গাবাজকে আটক করে।
সংঘর্ষ চলাকালে গুরুতর আহতরা হল-আব্দুল আহাদ (৩০), রাজবানু (৩৫), জাহির মিয়া (২৫), ওয়াসিম (৩০), ওসমান মিয়া (৩৫), আলমগীর (৩০), আকবর (২৫), মলাই মিয়া (৩৫), সাফিয়া (৪০), রুমন মিয়া (২৫), শুকুর আলী (৩৫), আলামিন (২৫), ফুল মিয়া (৭০), খুর্শেদ আলী (৬৫), নাজু মিয়া (২৫), দিলু মিয়া (২৮), জাহিদ (৩০), মহিন মিয়া (২৫), আক্তার (২৫), আব্দুল্লাহ (২৬), আব্দুল হাই (৩৫), তাজুল (১৮), জাকারিয়া (১২), মোজাম্মেল (১৫), স্বপন মিয়া (১৭), মর্তুজ আলী (৩৫), কামরুল (৩২), সেলিম (৩৫), তৈয়ব আলী (৪০), বেনু মিয়া (৪০), উজ্জল মিয়া (২০), জামিল মিয়া (৩০), আবিদ আলী (১৫), মুহিদুল (১৮), আওয়াল (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া আশংকাজনক অবস্থায় নুর উদ্দিন, জাহির মিয়া, নাজু মিয়া, লায়েছ মিয়া আঃ খালেককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ১১ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com