বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ইউপি নির্বাচন ॥ নয়াপাড়া ইউনিয়নে স্বামী-স্ত্রী-ভাই এবং জগদীশপুরে পিতা-পুত্র চেয়ারম্যান প্রার্থী

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৫৯৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ আসন্ন ইউপি নির্বাচনে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী-ভাই এবং জগদীশপুর ইউনিয়নে পিতা-পুত্র চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে ভোটারদের মধ্যে মুখরোচক আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয়াপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মোঃ আলমগীর চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোয়নপত্র জমা দিয়েছেন। একই পদে তার স্ত্রী দেওয়ান সালমা বেগম ও সৈয়দ আলমগীরের ভাই সৈয়দ শামীম আনোয়ারও মনোনয়নপত্র দাখিল করেছেন। অপর দিকে জগদীশপুর ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চু এবং তাঁর ছেলে শেখ মোঃ মুর্শেদ কামাল মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com