শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ইকরামে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে গরু দিয়ে ধান খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হান্নানের জমির পাকা ধান খায় ইলিয়াস মিয়ার একটি গরু। এ নিয়ে কথা কাটা কাটির জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের হাসপাতালে নিয়ে আসার পথে ইকরাম বাসস্ট্যান্ডের নিকট পৌছুলে প্রতিপক্ষের লোকজন ফের হামলা চালায়। এ সময় একটি ম্যাক্সি ভাংচুর করা হয়। গুরুতর আহত আব্দুল হেলিম (৩০), আব্দুল মতিন (৩০), রুবেল (২৫), লাল মিয়া (৩০), আবু লায়েছ (৩৪), মহিদ মিয়া (২৫), জাকির মিয়া (২৫), মোবাশ্বির (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আব্দুল ওয়াদুদ (৪৫) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com