সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১০১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে সর্বমোট ৮ শত ১৭ জন ভোটারের মধ্যে ৭ শত ৭০ জন ভোটার তাদের ভোটিধিকার প্রয়োগ করেন। ১৯ পদের মধ্যে ১১ টি পদে নির্বাচন অনুষ্ঠিন হয় এবং একক প্রার্থী থাকায় বাকি ৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। ১১টি পদে মোট ১৫ জন প্রার্থী প্রাতিদ্ব›িদ্বতা করেন। সভাপতি পদে ২ বারের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী ৪ শত ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটত প্রতিদ্ব›িদ্ব ভবানী শংকর ভট্টাচার্য্য পেয়েছেন ৩ শত ৪৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় কৃপেশ চন্দ্র নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ৫টি পদের জন্য ৮ জন প্রার্থী প্রতি›দ্ব›িদ্বতা করেন। এর মধ্যে লিটন চন্দ্র রায় ৫০৪ ভোট, মোঃ ছুরুক মিয়া ৪৪১ ভোট, মিহির লাল দাশ ৪৩৭ ভোট, মোঃ বজলুর রহমান ও মোঃ গিয়াস উদ্দিন উভয়ে ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর ৩ প্রার্থী মোঃ রমজান বক্স ৪১১ ভোট, অরুন কান্তি রায় ৩৫৪ ভোট ও মোঃ আব্দুল ওয়াহিদ পেয়েছেন ৩৩১ ভোট। সহ সভাপতি (মহিলা) পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার চৌধুরী পান্না, সুফিয়া বেগম ও সেলিনা বেগম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটত প্রতিদ্ব›িদ্ব বিপুল চন্দ্র দাশ ২৭২ ভোট ও মোহাম্মদ সাদিউর রহমান পেয়েছেন ১৬০ ভোট। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ বারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ বদরুল আলম পেয়েছেন ২৩৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হন সমীরন দে, তার নিকটত প্রতিদ্ব›িদ্ব মোঃ আব্দুল ওয়াহাব (ফারুক) পেয়েছেন ২৪২ ভোট। সহ সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ২৩৪ ভোট ও সজল চন্দ্র দাশ পেয়েছেন ১২৪ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ নানু মিয়া ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব রাজীব দাশ পান ৩৬০ ভোট। অর্থ বিষয়ক সম্পাদক পদে লোমেশ রঞ্জন দাশ ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সঞ্জয় চন্দ্র দাশ পেয়েছেন ৩১৫ ভোট। কাব/স্কাউট বিষয়ক সম্পাদক পদে সুমেশ চন্দ্র দাশ ৩ শত ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মুহিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ শত ৭২ ভোট। সমবায় বিষয়ক সম্পাদক পদে ৪ শত ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পিংকু কুমার দাশ, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ আব্দুল মজিদ পেয়েছেন ৩ শত ৩৩ ভোট। ক্রীড়া বিষয়ক সম্পাদক বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন পলাশ রতন দাশ, মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সবিতা রাণী রায় নির্বাাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com