বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের আলীপুর এপিএল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর এপিএল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ১ম পুরস্কার পেয়েছে সুমন চৌধুরী একাদশ ও ২য় পুরস্কার ফয়জুর রহমান একাদশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য আজিজুল হক চৌধুরী, যুব সংহতির যুগ্ম আহŸায়ক মোজাহীদ আহমেদ শাহীন, সদর ইউপি যুব সংহতির যুগ্ম আহŸায়ক আঃ কাহার। এতে উপস্থিত ছিলেন-দুবাই প্রবাসী আলমগীর আহমদ তালুকদার, ছাত্রদল নেতা মিল্টন চৌধুরী, মোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রিকেট প্রেমী শত শত দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com