বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ক্ষিরোদ লাল দাশের রাষ্ট্রীয় মর্যাদায় অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে মুক্তিযেুদ্ধের অকোতোভয় সৈনিক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার ৭নং করগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষিরোদ লাল দাশ ওরপে ছাও মেম্বার (৭৯) পরলোক গমন করেছেন। তিনি গত রবিবার  রাত ১০ টায় উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে নিজ বাড়ীতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গত সোমবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল­াহর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার দেওয়ার পর তাঁর মরদেহ পারিবারিক শ্মশানঘাটে সৎকার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধের কোম্পানী কমান্ডার  মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, ওসি মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ, মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাম রাজু, মেম্বার শশাংক দাশ, মেম্বার মিঠু দাশ, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি  ভানু লাল দাশ, মাহিদ মিয়া, ছায়ান্দ দাশ, শিক্ষক হরিপদ দাশ, শিক্ষক তপন কুমার পাল, বজলুর রহমান, অনজিত দাশ লিটন, প্রলয় দাশ প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল­াহ প্রয়াত মুক্তিযোদ্ধার পুত্র রূপায়ন দাশ ও অপু দাশের হাতে ৫ হাজার টাকার চেক  সরকারী অনুদান তুলে দেন। প্রয়াত মুক্তিযোদ্ধা ক্ষিরোদ লাল দাশের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক আলী হাছান লিটন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com