বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কম্বল ও ঢেউটিন বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি \ লাখাইয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। সভায় প্রধান অতিথি স্বজনগ্রামে তদন্ত কেন্দ্র উদ্বোধন উপলক্ষে ৩০ জানুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন বার্তা উলে­খ করে লাখাই তথা সারাদেশের সার্বিক উন্নয়নের সার্থে আওয়ামে লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে সকল নেতাকর্মীর প্রতি আহŸান জানান। একই দিনে তিনি উপজেলা আইন শংখলা সভা ও উপজেলা সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং একটি বাড়ী একটি খামার প্রকল্পের পল­ী সঞ্চয় ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন এবং উপজেলার বিভিন্ন হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান নুরুজ মোল­া, আব্দুল হাই কামাল, শেখ মুক্তার হোসেন বেনু, কৃষক লীগ সভাপতি শাহ্ রেজাউল আহমেদ দুলদুল, সাধারণ সম্পাদক আলমগীর মোল­া, যুবলীগ সভাপতি এনামূল হক মামুন, সাধারণ সম্পাদক একরামূল মজিদ চৌধুরী শাকীল, ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন চন্দ্র গোপ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল­া, স্বেচ্ছাসেবক লীগ আহŸায়ক দেলোয়ার হোসেন মান্না, যুগ্ম আহŸায়ক কাউছার আহমেদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা হারুনুর রশীদ, নাজিম উদ্দিন, সুমন প্রমুখ। অপরদিকে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভপতিত্বে ও মহিলা বিষয় কর্মকর্তা পিয়ারা বেগমের পরিচালনায় “সুবিদা বঞ্চিত নারীর জীবন দক্ষতা ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডঃ মুশফিউল আলম আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com