বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গরীব ও দুস্থদের মাঝে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \  নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও গহরপুরে মহাদেবের দোকান সংলগ্ন স্থানে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। অলিমা মফিজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ইনভেস্টসেন্ট ব্যাংকার, শিক্ষানুরাগী শিল্প উদ্যোক্তা, সমাজ সেবক, বিএ (অনার্স) এফসিসিএ, এমবিএ শেখ মহি উদ্দিন জাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পারলেক্স এর প্রধান নির্বাহী মিনহাজ সামাদ চৌধুরী, আঞ্চলিক পরিচালক নোমান আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর সাইদুল হাসান চৌধুরী মিজান। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। করগাঁও ইউপির চেয়ারম্যান ছাইম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন মেম্বার সাদিকুর রহমান শিশু, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, মজিদুর রহমান মজিদ, আবু সিদ্দিক, ব্র্যাক নবীগঞ্জ শাখার ম্যানেজার মিজবাহ উদ্দিন, গৌর মনি সরকার, দিলাল মিয়া, দিলু মিয়া, মহাদেব, জাকির মিয়া, এমকে হুমায়ূন কবির মুরাদ, এহিয়া, হুমায়ূন চৌধুরী, সোহান, জাহান, সাইফুর রহমান প্রমুখ। শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, আগামীতে তিনি এরকম গরীব অসহায় মানুষকে সার্বিক সহযোগিতাসহ দারিদ্র বিমোচনে অলিমা মফিজ ফাউন্ডেশন কাজ করে যাবে। এতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মহি উদ্দিন জাহেদকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান। তিনি বলেন, অলিমা মফিজ ফাউন্ডেশন এর সকল দারিদ্র বিমোচনের কার্যক্রমকে সফল ও স্বার্থক করার জন্য তিনি সব ধরণের সহযোগিতা করে যাবেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ও সমাজ সেবক মজিদুর রহমান মজিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com