শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে কালেরকণ্ঠের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ দেশের সমস্যা আর সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ট আর সৃজনশীল সংবাদ প্রকাশ করে সকলের আস্তা অর্জন করে দেশের শীর্ষ সংবাদ পত্র হিসাবে নিজের অবস্থান করে নিয়েছে জনপ্রিয় সংবাদপত্র কালেরকণ্ঠ। ৬ বছর সময়কালে দেশের  উন্নয়নের পথ প্রদর্শক হিসাবেও কাজ করে সংবাদপত্রটি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির যে সম্ভাবনা তাকে বাস্তবে রূপ দিতে কালেরকণ্ঠকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
হবিগঞ্জে কালের কণ্ঠের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা আর সুধীজনরা এ প্রত্যাশা ব্যক্ত করেন। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কালেরকণ্ঠের পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুকন উদ্দিন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আমীর হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সাধারন সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, শুভসংঘের সভাপতি রুমা মোদক ও কালেরকণ্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি টিপু চৌধুরী। পরে প্রধান অতিথি এমপি আবু জাহির কেক কেটে পত্রিকার প্রতিষ্টা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com