শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা আয়োজকদের

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৮৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর আহŸায়ক ফরহাদ হোসেন কলি বলেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মিডিয়াতে যদি খেলাধুলার সংবাদ প্রচার হয় তাহলে পৃষ্টপোকরাও উৎসাহবোধ করেন। হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও মিডিয়া সব সময় পাশে ছিল। আধুনিক স্টেডিয়াম বাস্তবায়নেও মিডিয়া ছিল স্বোচ্ছার। এমপি আবু জাহির টুর্ণামেন্ট সফল করতে অতীতের ন্যায়  মিডিয়া পাশে থাকবে এই প্রত্যাশা করেন তিনি।
গতকাল সন্ধ্যায় আধুনিক স্টেডিয়াম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মিডিয়া কমিটির আহŸায়ক এডঃ শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় ফরহাদ হোসেন কলি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডঃ আবু জাহির এমপির প্রচেষ্ঠায় হবিগঞ্জবাসী আধুনিক স্টেডিয়াম পেয়েছে। তিনি নিজে পৃষ্টপোষকতা করছেন এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগের পর এবার এমপি আবু জাহির গোল্ডাকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চতুর্থ আসর অনুষ্টিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে শক্তিশালী ৮টি জেলা অংশ গ্রহণ করবে। টুর্ণামেন্ট এর বাজেট ধরা হয়েছে ১০ লাখ ৬৯ হাজার টাকা। অধিকাংশ টাকা ব্যয় হবে অংশগ্রহণের সম্মানী হিসাবে। এছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা। পর পর তিনবার চ্যাম্পিয়ন হলে ওই দলকে মূল গোল্ডকাপ প্রদান করা হবে। তবে এমনিতে দেয়া হবে রেপ্লিকা ট্রপি। তিনি আরও জানান, হবিগঞ্জের ইতিহাসে সেরা উদ্বোধনী অনুষ্ঠান হবে ৯ জানুয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পি মমতাজ বেগম এমপি, চিত্র নায়িকা মৌসুমী, ক্লোজ আপ ওয়ান তারকা রিংকু, পাওয়ার বয়েজ তারকা সজল ও টিনা মোস্তারি। ১২ জানুয়ারী উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে সুনামগঞ্জ বনাম নরসিংদী। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হল, ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও স্বাগতিক হবিগঞ্জ জেলা। টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় একজন মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ, এডঃ বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ফহিদুর রহমান লাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com