শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কনসার্টের নামে অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করতে খেলাফত মজলিসের বৈঠক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আগামীকাল ৯ জানুয়ারী শনিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক কনসার্টের নামে যে অনৈসলামিক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে তার অনুমতি না দেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা । গতকাল বৃহষ্পতিবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে উক্ত কনসার্টের প্রতিবাদে এক সভা আহবান করা হয়। জেলা সভাপতি মাওলানা আব্দুল­াহ আকিলপুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল­াহ মীরপুরী, মাওলানা নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক ডাঃ মাওলানা বশির আহমদ, প্রচার সম্পাদক মুফতি জুনাইদ আহমদ শাকির, অর্থ সম্পাদক, মাওলানা আশিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।
বক্তাগণ বলেন কনসার্টের নামে আগামীকাল স্টেডিয়ামে যে উদ্যোগ নেয়া হয়েছে তা অত্যন্ত জঘন্যতম, অনৈসলামিক এবং অশ্লীল। এতে যুব সম্প্রদায়ের চরিত্র নষ্ট হবে, পরিবেশ দুষন হবে। এর অনুমতি না দেওয়ার জন্য জেলা প্রশাসনের  প্রতি নেতৃবৃন্দ জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com