বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ধানের শীষে পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গণসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

রিফাতউদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিকের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব ও পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণসংযোগ করেছেন। গতকাল বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দ গণসংযোগ করেন। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় মনিটরিং সেলের সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি শাম্মি আক্তার শিফা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, এড.কামালউদ্দিন সেলিম, কেন্দ্রীয় যুবদল সদস্য মহিবুল ইসলাম শাহিন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বুল­া ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, বিএনপি নেতা মশিউর রহমান বাদশা, ওমর আলী মাষ্টার, মাসুদ আলী, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুক মিয়া, সাবেক সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম, যুবদল সভাপতি এনায়েতউল­াহ, সাধারন সম্পাদক কবির আহম্মদ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি হাজী ফিরোজ মিয়া, সহসভাপতি শফিকউদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, পৌর আহবায়ক আহবায়ক আলমগীর কবির, ছাত্রদল নেতা হামিদুর রহমান রাজুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে এক পথসভায় মোহাম্মদ শাহজাহান বলেন-সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে ফলাফল তাদের পক্ষে নেয়ার জন্য পায়তারা শুরু করেছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যাতে গণরায় ছিনতাই করে নিয়ে যেতে না পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com