শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ৮২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের পুরানবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্র দাবি করছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা মুর্হুতেরই মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী, সদর থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে একটি সেলুন, স্টল, পানের দোকান, তিনটি স্বর্ণের দোকান, ২টি মুদি দোকান ও দুইটি ফোন ফ্যাক্সের দোকানের মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীরা দাবি করছেন, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তারা জানান, ওই দিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ধারণা করা হচ্ছে দোকানের সামনে একটি বিপজ্জক বিদ্যুতের খুটির শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com