বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

৫নং ওয়ার্ডে গৌতম রায়ের সমর্থনে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৫নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর গৌতম কুমার রায়ের সমর্থনে রামকৃষ্ণ মিশন রোড, ঘাটিয়াবাজার, মহাপ্রভু আখড়া রোড ও চৌধুরী বাজার এলাকাবাসীর এক সভা অনুষ্ঠিত হয়। ঘাটিয়া বাজারস্থ রমা কনভেনশন সেন্টারে (শংকর সিটি) বিপুল সংখ্যাক ভোটার ও শুভাকাংখীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আলনূর সিটির সত্ত¡াধিকারী মোঃ তাহির মিয়া। এডঃ তুষার কান্তি মোদকের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় কাউন্সিলর গৌতম কুমার রায় তার বিগত ৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী পৌর নির্বাচনে এলাকাবাসীসহ ৫নং ওয়ার্ডের সমগ্র ভোটারদের সহযোগিতা কামনা করেন এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য পুনরায় তাকে নির্বাচিত করার আহŸান জানান। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি এডঃ অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, বিশিষ্ট আয়কর আইনজীবি নলিনী কান্ত নীরু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অসিত রঞ্জন দাস, মঙ্গল রায়, মনীশ আচার্য্য,  অনুপ কুমার দেব মনা, ব্যবসায়ী শংকর রায়, মানস রায়, সুধাংশু সূত্রধর, হরেকৃষ্ণ দাশ, এডঃ বিজন বিহারী দাশ, তাপস বণিক, মিহির দাশ, দুলাল রায়, বাসু ভৌমিক, পিনাক রায়, দোকান কর্মচারী সমিতির সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সজল রায়, পংকজ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব রায় রাজু প্রমুখ।
সভায় বক্তাগণ কাউন্সিলর গৌতম কুমার রায়ের প্রতি সমর্থন জানিয়ে আগামী পৌর নির্বাচনে তাকে সব রকমের সহযোগীতার আশ্বাস প্রদান করে ৫নং ওয়ার্ডবাসীর প্রতি গৌতম কুমার রায়কে পুনরায় নির্বাচিত করার আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com