বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সরকারী ভূমি রক্ষার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার বড় নাজিরপুর মৌজার দাগ নং-১০৭৭ এর প্রায় ১৮ একর সরকারী ভূমি দখল করে নিচ্ছে পাশ্ববর্তী খড়িয়া গ্রামের একদল ভূমিদস্যু।
এ ব্যাপারে ভূমির পাশ্ববর্তী রমজানপুর গ্রামবাসীর পক্ষে ভূমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবরে গত ৮ ডিসেম্বর অভিযোগ করেন মিরা সরকার নামে এক ব্যক্তি।
অভিযোগে জানা যায়, উলে­খিত ভূমি পুর্বপুরুষের আমল থেকে পাশ্ববর্তী রমজানপুর গ্রামের লোকজন গোপাট হিসেবে ব্যবহার করে আসছে। যা এস এ পর্চায় শ্রেণী গোপাট থাকলেও বর্তমানে আর এস পর্চায় অজ্ঞাত কারণে ১নং খতিয়ানের সরকারী জমি উলে­খ থাকলেও শ্রেণী ব্যুরো লেখা হয়। স¤প্রতি রমজানপুর গ্রামের এমদাদুল হক, অভিমান্য সরকার, সদানন্দ, নিক্লেশ, গিনাই, ব্রজ, দয়ানন্দন, সুশিল, প্রণ, চন্দ্রজিত, পবিত্র, হিরা লাল, করুণা সরকার গংরা অবৈধভাবে মাটি কেটে ব্যুরো ধান রূপনের প্রস্তুতি সম্পন্ন করে। এ সময় রমজানপুর গ্রামের লোকজন বাধা দিলে দু’গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগে সরকারী এই সম্পত্তি উদ্ধার ও দু’দল গ্রামবাসীর সংঘর্ষ এড়ানোর জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com