বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিদেশ পাঠানোর নামে প্রতারণা স্বামী পরিত্যক্তা যুবতীকে ধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার ইকরতলি সাদ্দাম বাজার গ্রামে আকলিমা খাতুন (২২) নামের এক স্বামী পরিত্যক্তা যুবতীকে বিদেশ পাঠানোর নামে ধর্ষণ করেছে একদল লম্পট। অসুস্থ অবস্থায় ওই যুবতী লম্পটদের বন্দিশালা থেকে পালিয়ে এসেছে। পরে তার মা কে নিয়ে থানায় মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, ৬ মাস আগে একই গ্রামের বারিক মিয়ার পুত্র নুর মোহাম্মদের সাথে রহমত আলীর কন্যা আকলিমার বিয়ে হয়। বিয়ের পর তাদের মাঝে বনিবনা না হওয়ায় গত ১ অক্টোবর তার স্বামী তাকে তালাক দেয়। এরপর থেকে আকলিমা তার পিত্রালয়েই বসবাস করছিল। এ সুযোগে আমুরোড গ্রামের রঙ্গু মিয়ার পুত্র মানবপাচারকারীর সদস্য মিজান মিয়া সুসম্পর্ক গড়ে তুলে আকলিমার সাথে। সে বিনা খরচে তাকে ওমান পাঠানোর প্রলোভন দেয়। আকলিমা তার কথায় বিশ্বাস করে মিজান মিয়ার প্রস্তাবে রাজি হয়। এক পর্যায়ে মিজান একটি ভূয়া ভিসা দিয়ে আকলিমাকে জানায় ১ নভেম্বর ফাইট। সে অনুযায়ী ১ নভেম্বর মিজান, শান্ত মিয়ার পুত্র রফিক আকলিমাকে ওমান নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় আসার পর একটি কালো হাইয়েস গাড়িতে তুলে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এদিকে আকলিমার মা মেয়ের কোন খবর না পেয়ে সন্ধান চালায়। এক পর্যায়ে গত ১৪ নভেম্বর কৌশলে আকলিমা তাদের বন্দিশালা থেকে পালিয়ে বাড়িতে আসে এবং বিষয়টি তার মাকে জানায়। তার মা মানবপাচার ও ধর্ষণের অভিযোগে হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করে।
এসআই কবিরুল ইসলাম গতকাল মঙ্গলবার ডাক্তারী পরীার জন্য আকলিমাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ডাক্তারী পরীা ও আদালতে জবানবন্দি শেষে তাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে। এব্যাপারে এসআই কবির জানায় আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com