মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের অধিকাংশ হোটেলে জারে ভরে বিক্রি হচ্ছে টিউবওয়েল ও পৌর সাপ্লাইয়ের পানি

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অধিকাংশ খাবার হোটেলে বিক্রি হচ্ছে বিশুদ্ধ পানির নামে নল কুপ ও পৌরসভার সাপ্লাইয়ের পানি। এসব পানি জারে ভরে দেদারছে বিক্রি হলেও কার্যত তা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। খোজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় জারের পানি বিক্রি হচ্ছে ২ টাকা গ্লাস দরে। বাজারে ১ জার পানি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আর এক জার পানিতে থাকছে প্রায় ৮০ গ্লাস পানি। প্রতি গ্লাস পানি বিক্রি হচ্ছে ২ টাকা দরে। অভিযোগ রয়েছে, অনেক হোটেল তাদের দোকানে থাকা বিভিন্ন কোম্পানীর খালি জারে টিউবওয়েল ও পৌরসভার পানি ভরে তা আবারও কোম্পানীর জারের পানি হিসাবেও বিক্রি করে থাকে। বেশ কয়েক বছর যাবত হবিগঞ্জ জেলায় অন্তত ৪টি কোম্পানী জারে করে পানি বিক্রি করে আসছে। খোজ নিয়ে জানা যায়, হবিগঞ্জে যে ৪টি কোম্পানী বিশুদ্ধ পানি বিক্রি করে আসলেও তাদের মধ্যে মাত্র ১টি কোম্পানী বিএসটিআই অনুমোদন প্রাপ্ত। এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআই এর এক কর্মকর্তা। বাকী ৩টিরই কোনো অনুমোদন নেই। শুধু বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে ওই সব কোম্পানী থেকে। শুধু আবেদনের পরপরই পানি বাজারজাত করা নিয়েও প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com