মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সরকারি শিশু পরিবারের তিন শিশু নিখোজ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি শিশু পরিবার এর দেলোয়ার হোসেন (৮), মোহাম্মদ আলী (১০) ও সুজন (১১) নামে ৩ শিশুকে খোজেঁ পাওয়া যাচ্ছে না। তারা পালিয়ে গেছে, নাকি নিখোঁজ হয়েছে এ নিয়ে তা কেউ বলতে পারছে না। এ নিয়ে শিশু পরিবারের তত্বাবধায়ক থানায় জিডি করেছেন।
জানা যায়, হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা এলাকার সুজন নামে এক শিশু ১ মাস আগে সরকারি শিশু পরিবার থেকে নিখোঁজ হয়। মোহাম্মদ আলী নামে অপর এক শিশু গত ৩১ অক্টোবর এবং গত ২ নভেম্বর দেলোয়ার হোসেন নামে আরেক শিশু নিখোঁজ হয়। দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আলী নিখোঁজের ঘটনায় হবিগঞ্জ সদয় থানায় জিডি করেন শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক এ কে এম সাইফুল ইসলাম। এদিকে নিখোঁজ তিন শিশু কোথায় আছে, তা কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে হবিগঞ্জ শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক এ কে এম সাইফুল ইসলাম শিশু সুজনের নিখোঁজের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, দেলোয়ার ও মোহাম্মদ আলীর নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। তিনি জানান, যে দুই শিশু নিখোঁজ রয়েছে তাদের আদালতের আদেশের প্রেক্ষিতে শিশু পল্লীতে রাখা হয়।
এ ব্যাপারে জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত অফিসার শোয়েব হোসেন চৌধুরী জানান, শিশু পরিবারটি সমাজসেবা কার্যালয়ের অধীন হলেও শিশু নিখোঁজের বিষয়টি তাকে জানানো হয়নি। তিনি ৩ নভেম্বর পরিদর্শনে গিয়ে শিশু নিখোঁজের ঘটনাটি জানতে পারেন। পরে তিনি বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন। মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে ইসলাম মিয়া ও পারভীন আক্তার দম্পত্তির পুত্র দেলোয়ার হোসেন এবং আতাহার আলী ও দিপালী দম্পত্তির পুত্র মোহাম্মদ আলীকে এক মাস আগে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের সিলেটের বাগবাড়ী নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বাগবাড়ী সেইভ হোমে স্থান সংকুলান না হওয়ায় হবিগঞ্জ আদালতের নির্দেশে তাদের হবিগঞ্জ শিশু পরিবারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com