মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি টিটিপি’র

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৫০৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশের গণজাগরণ মঞ্চ বন্ধ না হলে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠি (তেহরিক ই তালেবান, পাকিস্তান-টিটিপি)। জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার প্রতিবাদে তারা এমন হুমকি দিয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানায় পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম দ্য নেশন। এ অবস্থায় পাকিস্তানি সরকার বাংলাদেশ দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারপরেও আইন প্রয়োগকারী সংস্থা দূতাবাসে আক্রমনের আশংকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়, তালেবানরা কাদের মোল্লার ফাঁসি নিয়ে অসন্তুষ্ট। বাংলাদেশ দূতাবাসটি ইসলামাবাদের এফ-৬/৩ ঠিকানায় অবস্থিত। আইনপ্রয়োগকারী সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্য নেশনকে জানায়, বাংলাদেশ দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যে কোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনকে সামনে রেখে এই হামলা হতে পারে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com