শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সবজি বাজার আগুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

এমএআই সজিব \ কাঁচাবাজারে বেড়েই চলেছে শাক-সবজির দাম। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এসব খাদ্যপণ্য কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
গতকাল সকালে সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে শাক-সবজির দাম বাড়ার বিষয়টি চোখে পড়ে। টানা দুই সপ্তাহ এসব খাদ্যপণ্যে দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শীতের নতুন সবজি বাজারে না আসাই এ দাম বৃদ্ধির কারণ বলে দাবি বিক্রেতাদের। এদিকে, বেশিরভাগ সবজি একই দরে বিক্রি হলেও কিছু কিছু পণ্যের দরে হেরফের দেখা গেছে। এসব বাজারে কেজি প্রতি শশা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা। এছাড়া, টমেটো, বেগুন ও কচুরমুখীর দামও ১০ টাকা করে বেড়েছে। দেখা যায় টমেটো কেজি প্রতি ১২০ টাকা করে, বেগুন ৯০ টাকা ও কচুরমুখী ৬০ টাকা করে বিক্রি হতে দেখা যায়। কাঁচা পেঁপে ও লাউ প্রতিটি যথাক্রমে ৪০ টাকা থেকে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। সিংহভাগ সবজির দাম বাড়লেও বরবটির দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে, বিভিন্ন বাজারে বিভিন্ন দরে বিক্রি হচ্ছে করল­া। আর অস্থিরতা বিরাজ করছে কাঁচামরিচের দামে।
বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা যায়, করল­ার দাম কেজি প্রতি ৭০ থেকে ১২০ টাকা করে হাঁকা হচ্ছে। আর কাঁচামরিচ দুই সপ্তাহ আগে কেজি প্রতি ১৬০/১৮০ টাকা দরে বিক্রি হলেও গত বৃহস্পতিবার বিক্রি হয় ২৪০ টাকায়। আর গতকাল এর দাম ২০০ টাকায় নেমেছে। করল­ার দামে হেরফের প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, বিভিন্ন জাতের করল­া রয়েছে। জাত অনুযায়ী দামের হেরফের হচ্ছে। সবজির দাম প্রতি সপ্তাহে কেন বাড়ছে জানতে চাইলে একাধিক বিক্রেতা বলেন, বন্যার কারণে শীতের অনেক সবজি নষ্ট হয়ে গেছে। নতুনভাবে গাছ লাগিয়েছে কৃষক। তবে সে পণ্য এখনও বাজারে আসেনি। আগামী সপ্তাহে সবজির দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। সবজির পাশাপাশি শাকের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। প্রতি আঁটি লাউ শাক শুক্রবার ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের এর দর ছিল ৩০ টাকা। পুঁই শাক গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশি দরে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে পালং শাকের দাম। বাজারে এটি প্রতি আঁটি ৩০ টাকা করে বিক্রি হতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com