বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়র প্রার্থী মিজানুর রহমানের সাথে মতবিনিময় ॥ ভাত-কাপড় নয়, ড্রেনেজ ব্যবস্তা রাস্তার উন্নয়ন চায় মোহনপুরবাসী

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ৮১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা হলেও মোহনপুরের কাংখিত উন্নয়ন হয়নি। ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। রাস্তাঘাটও ভাঙ্গা। অবস্থার পরিবর্তনের আশায় এবার মোহনপুরবাসী মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের পাশে থাকার ঘোষনা দিয়েছেন। তারা ভাত-কাপড় নয়, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন চান।
mizan copyগতকাল রাতে মোহনপুর গ্রামের মুরুব্বী হাজী আলা উদ্দিনের বাসার সামনে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের সাথে মতবিনিময়কালে এলাকাবাসী এই প্রতিশ্র“তি দেন। জনগনের দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, জনপ্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকে এই সমস্যা সমাধানের কৌশল তিনি জানেন। দলের মনোনয়নের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন করার যে সকল যোগ্যতার প্রয়োজন তার সবকিছুই তার রয়েছে উল্লেখ করে বলেন, জনগনের ভালবাসা ফেলে নির্বাচনে জয়লাভ করা কষ্টকর হবে না।
বিশিষ্ট মুরুব্বি এডঃ মহিবুর রহমানের সভাপতিত্বে ও এডঃ মোবারক হোসেন ফুল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মহরম আলী, আলহাজ্ব এনামুল হক, আশ্বব আলী, এম এ আজিজ ইউনুছ, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম জিতু মিয়া, এমজি মওলা, তাজুল ইসলাম, গেদা মিয়া সর্দার, জসিম উদ্দিন, রাজু আহমেদ প্রমুখ। এ ছাড়াও উমেদনগরের বিশিষ্ট মুরুব্বি হাজী মরতুজ আলী, রজব আলী, মহরম আলী, নিমরাজ মিয়া ও সাবেক কমিশনার সামছু মিয়া বক্তব্য রাখেন।
সভা শেষে মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামের মুরুব্বীয়ান ও যুবকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com