রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইমা চাপায় নিহত স্কুল ছাত্রীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৬৫২ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আনিকা জাহান (অপির) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মাঠে জানাজা শেষে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে মায়ের পাশে তাকে সমাহিত করা হয়। জানাযা নামাজে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহণ করেন। এসময় নবীগঞ্জ-আউশকান্দি সড়কে যানচলাচল বন্ধ ছিল। উত্তপ্ত পরিস্থিতি নিরসনে পুলিশ রাস্তার দু’দিকে ১ঘন্টা যানচলাচল বন্ধ রাখে। জানাযা শেষে শিক্ষার্থীদের তরফ থেকে স্থানীয় বাংলাবাজার এক শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সাংবাদিক এম এ বাছিত, উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ইয়াওর মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়াদুল কাদের হেলাল, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক সোঃ সালাহ উদ্দিন, কাজী মাওলানা মাহবুব আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর মিয়া, হবিগঞ্জ জেলা তালামীয সভাপতি আবদুল মুহিত রাসেল, তরুন সমাজসেবক আলহাজ্ব তাহিদুর রহমান, ক্রিড়া ব্যক্তিত্ব মোঃ ফুরুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ি মুতাব্বির হোসেন সরদার, মির্জা আলী আজম রায়হান খাদিম, ইউনিয়ন যুবদল সভাপতি আবু বক্কর সিদ্দিক, মোঃ আবদুল মুকিত, যুবদল সাধারণ সম্পাদক ছোহেল আহমদ রিপন, ছাত্রদল যুগ্ম সম্পাদক আবুল কালাম মিঠু প্রমূখ।
এদিকে সৃষ্ট ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার ২ ঘটিকায় বিদ্যালয়ে সমঝোতা বৈঠক আহবান করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ মর্মান্তিক দুর্ঘটনা এবং কয়েকটি যানবাহন ভাংচুরের ঘটনা নিয়ে সমঝোতায় ঐক্যমত পোষন করেন। এরই অংশ হিসেবে উভয় পক্ষ কোন প্রকার কর্মসূচী ঘোষণা করেনি। মারাত্বক ক্ষতিগ্রস্থ কয়েকটি গাড়ি স্থানীয় বাস টার্মিনালের হেফাজতে রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ খালেদ গাড়ি ভাংচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সোমবার নিহত বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আনিকা জাহান (অপি) পরীক্ষা শেষে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে খালার বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয়। ঘাতক একটি ম্যাক্সি (ইমা গাড়ি) তাকে চাপা দিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com