রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে মধু মিয়া হত্যাকান্ড অন্যতম আসামী কাজল গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তমপুর সাবেক ইউপি মেম্বার ৪ সন্তানের জনক ইউপি আওয়ামীলীগ নেতা মধু মিয়া (৫০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল সোমবার দুপুরে রুস্তমপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামী মতিন মিয়ার পুত্র কাজল মিয়া (৩০) নামের যুবককে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের পর পরই রুস্তমপুর গ্রামের আবির উদ্দিন, আব্দুল মন্নান, জাকির হোসেন ও খোকন মিয়া নামের ৪জনকে জনতার সহায়তায় গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মধু মিয়া হত্যা মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নিহতের পরিবারে এখনো চলছে শোকের মাতম। সচেতন মহলে মধু মিয়া হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি খুনিদের ফাঁিসর দাবী জানানো হচ্ছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের প্রভাবশালী জাহির উদ্দিন ও তার লোকজনের হামলায় গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০টায় রুস্তমপুর বাস ষ্ট্যান্ডে এলাকার অতিপ্রিয় মূখ সাবেক মেম্বার ও ইউপি আওয়ামীলীগ নেতা মধু মিয়াকে নির্মমভাবে আক্রমন করে প্রভাবশালী লাটিয়াল বাহিনীর লোকজন। এতে মধু মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মধু মিয়ার পুত্র মামুন মিয়া তার পিতা হত্যার দায়ে নবীগঞ্জ থানায় ৪৮জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে জাহির উদ্দিন ও তার লোকজন গা ঢাকা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com