মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মুরাদপুর মাদ্রাসার জলমহাল দখলের পাঁয়তারা ও চাঁদাবাজির মামলা জালাল উদ্দিন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচুং উপজেলার মুরাদপুর মাদ্রাসার বেঙ্গাউরা জলমহালটি দখলের পায়তারা ও জলমহালটির ইজারাদারের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জালাল উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে  বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি মুরাদপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত কাছা মিয়ার পুত্র জালাল উদ্দিন ও মর্দনপুর গ্রামের মৃত বাদশা মিয়া তালুকদারের পুত্র কবির মিয়া তালুকদারের নেতৃত্বে একদল লোক মুরাদপুর মাদ্রাসার অধীনস্থ বেঙ্গাউরা জলমহালটি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। মুরাদপুর ইউনিয়নের শাহজালালপুরের মৃত আলিফ উল্লার পুত্র মোঃ সাহিদ মিয়া ২০১৫ সনের জন্য উল্লেখিত জলমহালটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেন। ইজারা নেয়ার পর তিনি জলমহালে বাঁশের পাটি, জাল ও কাটা ফেলে মাছ সংরক্ষণ করেন। গত শুক্রবার দুপুরে ওই জালাল উদ্দিনের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল লাঠিয়াল বাহিনী জলমহালে প্রবেশ করে ইজারাদার মোঃ সাহিদ মিয়ার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা সাহিদ মিয়াকে জলমহাল থেকে মাছ মারতে নিষেধ করে এবং একদিনের মধ্যে ৭ লাখ টাকা চাদা না দিলে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। ঘটনার পরে ইজারাদার সাহিদ মিয়া বানিয়াচং থানায় জালাল উদ্দিনকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বানিয়াচং থানার পুলিশ জালাল উদ্দিনকে গ্রেফতার করে। গতকাল শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মুলেন্দু চক্রবর্তী বলেন, মুরাদপুর মাদ্রাসার তত্ত্বাবধানে বেঙ্গাউরা জলমহালটি দখল ও চাঁদাবাজির অভিযোগে জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com