মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

ফুলকুঁড়ি আসরের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি  ॥ “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রেস্তোরায় এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিচালক মোঃ শফিকুল ইসলাম মাসুদ ও সঞ্চালনা করেন জেলা সহকারী পরিচালক এফ.এম আমিনুল ইসলাম জনি। প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন জেলা অর্থ সম্পাদক ইমন তরফদার। স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী পরিচালক সাজিদুর রহমান সাদ্দাম। উদ্বোধনী বক্তব্যে রাখেন হবিগঞ্জ জেলা শাখার সাবেক পরিচালক ও বিশিষ্ট ব্যাংকার মোঃ আবুল ফজল খান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা মিনহাজ উদ্দিন টুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট আইনজীবী এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের এসআই মোঃ মোস্তাক আহমেদ, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ সানু মিয়া, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট আব্দুল আজিজ সোহেল, নাজিম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও হবিগঞ্জ জেলা ইউনিট সভাপতি মোঃ নাজিম উদ্দিন ওয়াহেদ ও দৈনিক খোয়াই রিপোর্টার আব্দুল হান্নান।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা পরিচালক শফিকুল ইসলাম মাসুদ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম জনিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন, আব্দুলাহ আল ইমরান, আনছারুল ইসলাম, মোঃ কাউছার, নাজমুল ইসলাম, সজিব, অনিক, সুজন, সায়েম, মামুন, রুমান, হাছিব, শামীম, মোশারফ, রাতুল, তপু, মুবিন, রাকিন, তাকরিন, জাকির হোসেনসহ প্রমুখ। উক্ত প্রোগ্রামে সভাপতির বক্তব্যে জেলা পরিচালক বলেন, কুঁড়ি থেকে ফুল, আর একটি চারা থেকে নয়নজুড়ানো সুরভিত বাগান তৈরির প্রচেষ্টার ৪১টি বছর পেরিয়ে গেল। নতুন স্বপ্ন আর সম্ভাবনায়ময় আলোকরশ্মি নিয়ে হোক ৪২ বছরের নতুন সুর্যোদয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com