শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে অটোরিক্সাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সিএনজি চালিত অটোরিক্সাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধান টুন্ডা শিরু ও তার দু’সহযোগিকে গ্রেফতার করেছে। থানার এস.আই সামস-ই-তার্বরীজ উপজেলা সদরের সেমকো সিএনজি ফিলিং ষ্টেশন থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল, ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈনবেপার হাটি গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে শিরু মিয়া (৩০) ওরুপে টুন্ডা শিরু, একই গ্রামের লাল মিয়ার ছেলে (২৮) এবং ওই জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শফিক মিয়া (২২)।
এস.আই সামস-ই-তার্বরীজ জানায় ওই দিন সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে টহলরত অবস্থায় বেপরোয়া গতিতে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা একটি অটোরিক্সা নিয়ে ব্রাহ্মনবাড়ীয়ার দিকে যাচ্ছিল। সন্দেহ জনক অবস্থায় তাদের ধাওয়া দিলে ওই ফিলিং ষ্টেশনে অটোরিক্সাটি রেখে পালিয়ে যাবার সময় তাদের গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার ভোররাতে উপজেলার ছাতিয়াইন গ্রামের টিপু মিয়ার গ্যারেজের তালা ভেঙ্গে ওই গ্রামের ছিদ্দিক মিয়ার মালিকানাধিন অটোরিক্সা (সিএনজি) টি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, টুন্ডা শিরুর বিরুদ্ধে চুনারুঘাটের সাতছড়ি ও শায়েস্তাগঞ্জের সুতাং ব্রীজ এলাকায় দু’অটোরিক্সা চালককে খুন করে ছিনতাই করার অভিযোগে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় গাড়ী ছিনতাইয়ের মামলা রয়েছে। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডা শিরু জানায়, স্থানীয় ছিনতাই চক্রের সহযোগিতায় মাধবপুর, ছাতিয়াইন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাটসহ বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অটোরিক্সা (সিএনিজ) ছিনতাই করে আসছে।
থানার ওসি মোল্লা মনির হোসেন জানান এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com