বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আটক শিবির কর্মীদের নিয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৩৮ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ গোপন বৈঠককালে শহরের অনন্তপুর এলাকা থেকে আটক ৩ শিবির নেতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে জেলার বিভিন্নস্থানে সাড়াশি অভিযান চলছে গত ২ দিন ধরে। এদিকে অফিসের কেয়ারটেকার ২ জনকে আটকের পর কোন প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। গত রবিবার দুপুর ১২টার সময় শহরের ওই এলাকার শিবির অফিস থেকে জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম (২২), বৃন্দাবন কলেজের ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম (২১) ও মাধবপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জিয়াউর (২৫) কে ডিবি আটক করে। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লিফলেট, জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদেরকে নিয়ে গত রবিবার থেকে পুলিশ জেলার বিভিন্নস্থানে সাড়াশি অভিযান চালায়। এ খবর চাওর হলে নেতাকর্মীরা শহর ছেড়ে গা ঢাকা দেয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে আটক ৩ জনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com