বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের প্রেক্ষাপট নিয়ে প্রামাণ্য চিত্র এর সিডি ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে, ইতিহাস ভিত্তিক রচনা ও প্রামাণ্য চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বঙ্গজের ব্যানারে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আজিজুল হক আরজু খান এর পরিচালনায় ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসুম রায়হান চৌধুরীর পরিকল্পনা এবং সম্পাদনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকান্ডের প্রেক্ষাপট নিয়ে ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ নামের ১ ঘন্টার ভিডিও প্রামাণ্য চিত্রটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় ঢাকা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক, বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আফম মহিতুল ইসলাম প্রমূখ। পরে বিকেল ৫টায় গণভবনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিক ভাবে প্রামাণ্য চিত্রটি হস্তান্তর করেন নির্মাতা প্রতিষ্ঠান বঙ্গজের সভাপতি মোঃ আজিজুল হক আরজু খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসুম রায়হান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com