শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

৭ম বারের মত পেছানো হল কিবরিয়া হত্যার চার্জ গঠন

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ ফের পেছানো হয়েছে। এ নিয়ে ৭ম বারের মত পেছানো হলো চার্জ গঠন। আদালত আগামী ২৫ আগস্ট চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন। আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ছিল এ  মামলার চার্জ গঠনের জন্য ধার্য তারিখ। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির না করায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান মামলার চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেন। পাশপাশি ওই তারিখে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সূত্র জানায়, চার্জ গঠনের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৩ জন আসামী আদালতে হাজির ছিলেন। এর আগে গত ২১ জুন , ৬, ১৪, ২৩ জুলাই এবং ৩ ও ১০ আগস্ট এ মামলার চার্জ গঠনের তারিখ ছিল। কিন্তু সকল আসামীকে আদালতে হাজির না করায় চার্জ গঠনের তারিখ পেছানো হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন।  এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com