মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

চা শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক দেবে ১০০ কোটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘চা’ এক শব্দের এ পণ্যটি একইসঙ্গে যেমন গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল তেমনি রফতানি উপযোগীও। তবে সাম্প্রতিক সময়ে নানাবিধ সমস্যায় পড়ে চা শিল্প এখন হুমকিতে। উৎপাদন কমে যাওয়ায় চা রফতানিকারক দেশের তালিকা থেকে আমদানিকারক দেশের তালিকায় নাম উঠছে বাংলাদেশের। এতে চা শিল্প নিয়ে একসময়ে দেশের যে গৌরব ছিল তা হারিয়ে যাচ্ছে। তাই সে গৌরব অক্ষুন্ন রাখতে এ শিল্পের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে জানায়, চা শিল্পের উন্নয়নে কৃষি ব্যাংককে ১০০ কোটি টাকা পুনঃঅর্থায়নযোগ্য একটি তহবিল দেয়া হবে। আর সেটা হলে দেশের ১০৬টি চা বাগানের ৬ হাজার ৪৪০ হেক্টর অনাবাদি জমি চাষ করা সম্ভব হবে। এতে দেশে অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ কেজি চা উৎপাদন সম্ভব হবে। আর উৎপাদন বেশি হলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাকি অংশ রফতানি করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com