শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করায় ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে উপর খড়, খড়ের পাড়া রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত সমর উল্লার পুত্র আব্দুর রুপ  ওরফে মিয়াধন (৪৫)। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে বনগাঁও এলাকার এলজিইডি রাস্তা নামক স্থান থেকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন সহ একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, গত শুক্রবার সিএনজি-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনায় কুয়েত প্রবাসী ওমর আলী ও তৈয়ব আলী নিহত হয় এবং চুনারুঘাট থানার এসআই হরিদাস ও দুধপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুলকে গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা পরে চুনারুঘাট থানা পুলিশ সড়কের উপর খড়, খড়ের পাড়া, ধান ভাঙ্গানো মেশিন রাখা নিষিদ্ধ করে। এ নিষেধাজ্ঞা অমান্য করায় মিয়াধনকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com