বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্ত¥র্জাতিক গণমাধ্যমে কাদের মোল্লা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫৮২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পূনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়ার সংবাদটি বিভিন্ন আন্ত¥র্জাতিক মিডিয়ায় ফলাও করে ছাপা হয়েছে। আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া, আরব নিউজ, বিবিসি, ডনসহ বিভিন্ন দেশের মিডিয়া এ খবরটি শীর্ষ খবর হিসেবে তাদের অনলাইন ভার্সনে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জামায়াত নেতা আব্দুল কাদের  মোল্লার আইনজীবীদের আবেদন গ্রহণের শুনানি শেষে এ রায় প্রদানের কিছক্ষণ পরই এ খবর আন্তর্জাতিক মিডিয়াগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করে। এদিকে আল-জাজিরা, ডেইলি ডন ও আরব নিউজ মোল্লার ফাঁসির রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে এ বিচারের আন্তর্জাতিক মান, বিচারের স্বচ্ছতা ও সরকারের অসহযোগিতার বিষয়ে প্রশ্ন তোলে। সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করে শেখ হাসিনার মহাজোট সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এবং যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনমূলক বিচার করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। স্বাধীনতার দীর্ঘ ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয় নিয়েও সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তোলে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয় যেহেতু জামায়াত দেশটির প্রধান বিরোধী দল বিএনপির অন্যতম শরিক দল তাই আগামী ৫ জানুয়ারির সাধারন নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধীদল বিএনপি’কে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য মহাজোট সরকার এই প্রহসনমূলক বিচারকার্য চালিয়ে যাচ্ছে যাতে করে মহাজোট সরকার একতরফা নির্বাচন করে পুনরায় সরকার গঠন করতে পারে। তবে বিবিসি ও টাইমস অফ ইন্ডিয়া প্রহসন বা বিচার ব্যবস্থা নিয়ে কোন প্রশ্ন না তুললেও এই বিচার নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com