রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সুতাংয়ে ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু ॥ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রীজের নিকট ট্রাক ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে হাজেরা বেগম নামে এক মহিলা মারা গেছেল। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। গতকাল শুক্রবার ভোর রাতে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুতাং ব্রীজের নিকট ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব ১১-৩৯৫৬) দাড়ানো ছিল। এ সময়  পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৩৭১৪) বাসটিকে পিছন দিকে ধাক্কা দেয়।  এতে বাসটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। ১৫ যাত্রী আহত হয়। গুরুতর আহতাবস্থায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কাশিপুর গ্রামের মৃত জমশেদ আলীর স্ত্রী হাজেরা বেগম (৫০) এর পা দুটি ভেঙ্গে যায়। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে হাজেরা মারা যায়। দুর্ঘটনায় আহত বাকীদেরকে হবিগঞ্জ ও মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই অনন্ত কুমার সরকার দূর্ঘটনাকবলিত ট্রাক ও বাস আটক করেন। তবে চালকরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com