শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

রেলমন্ত্রী আইসিইউতে স্ত্রীর দোয়া কামনা

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নেওয়া হয়েছে। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন সাংবাদিকদের এই বিষয়টি জানিয়েছেন। এদিকে স্বামীর সুস্থ্যতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আখতার। রেলমন্ত্রী মুজিবুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী হনুফা আক্তার রিতা।
গত ১৭ জুলাই পেটে আলসারের কারণে রক্তক্ষরণ হওয়ায় রেলপথমন্ত্রী মজিবুল হককে সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
ডাক্তারের বরাত দিয়ে রেলমন্ত্রীর সহকারী জানান, গত বৃহস্পতিবার মন্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। তার লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। তার শারীরিক উন্নতি হলেও হঠাৎ শরীরিক অবস্থার অবনতি হয়। এ জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচের চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে ১৭ জুলাই ভোর ৫টায় সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
মন্ত্রীর সঙ্গে স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com