শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে হরতাল ও অবরোধের ৪র্থ দিনে একটি ট্রাক ভাংচুর

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ১৮ দলের ডাকা অবরোধের ৪র্থ দিনে ও জামায়াতের জেনারেল সেক্রেটারী কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে গতকাল নবীগঞ্জে একটি ট্রাক ভাংচুর হয়েছে। সকাল থেকেই অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে ও নবীগঞ্জ শহরসহ উপজেলার সর্বত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় অবরোধ ও হরতালকারীরা। এ সময় অবরোধকারীরা ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক ভাংচুর করে বলে খবর পাওয়া গেছে। হরতাল চলাকালে যানবাহন চলাচল করেনি। দুপুরে আউশকান্দি কিবরিয়া চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ১৮ দল। পরে দীঘলবাক ইউপি বিএনপির সভাপতি আব্দুল বারিক রনির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, যুবরাজ গোপ, মোর্শেদ আহমদ, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, হারুনুর রশীদ হারুন, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, আজিল চৌধুরী, সাইদুর রহমান, সাজু মিয়া, মাহিন আলম মহসিন, সাহেল আহমদ, মোবারক হোসেন শিপন, কাজী সেলিম, এসডি ধর মিন্টু, মিনহাজুল সেলিম, শিহাব আহমদ, রোহেল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com