শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজ পবিত্র শবে কদর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৬০২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজ ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে কদর। এ দিন ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত-বন্দেগীর মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র শবে কদর পালন করা হবে। প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।
ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে ইসলামের মহানবী, মুহাম্মদের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুননির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পূণ্যময় ও মহাসম্মানিত হিসেবে বিবেচ্য। শবে কদর উদযাপন উপলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই পবিত্র রজনী উপলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শবে কদর উপলে বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ দিবস উপলে দেয়া বাণীতে পবিত্র লাইলাতুল কদরে জাতির অব্যাহত কল্যাণ ও সমৃদ্ধিসহ সকলের শান্তিময় ও পরিপূর্ণ জীবন কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com