বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহতে হয়েছেন। নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মানিক মিয়া (৭০) এবং একই উপজেলার কোণাগাঁও জারুলিয়া গ্রামের কাছুম আলীর ছেলে, নিহত মানিকের শ্যালক শানু মিয়া (৩০)।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার কাছে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়- নিহত মানিক মিয়া ও শানু মিয়া মোটর সাইকেলযোগে চুনারুঘাট থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুরে যাচ্ছিলেন। তারা শায়েস্তাগঞ্জ থানার কাছে পৌছুলে ঢাকা থেকে সিলেটগামী একটি মাছ বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৬-৮৯৪১) মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে সাইকেলটি ধুমড়ে মুচড়ে গিয়ে মানিক মিয়া ও শানু মিয়া আহত হন। সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে। বেলা সোয়া ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া ও শানু মিয়ার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com