শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ব্র্যাক স্কুল শিক্ষিকার শ্লীলতাহানি ॥ কৃষ্ণকে ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের এক ব্র্যাক স্কুলের শিক্ষিকাকে উত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বড়াকোনা গ্রামের কৃষ্ণ নাথ (৪৫) নামের এক ব্যক্তিকে
১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের ভরপুর ব্র্যাক স্কুলের শিক্ষিকা বড়াকোনা গ্রামের সুভাষ দেবের মেয়ে পুর্নীমা দেবকে দীর্ঘ ২/৩ মাস ধরে একই গ্রামের উদয় নাথের ছেলে কৃষ্ণ নাথ (৪৫) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত ও ইভটিজিং করে আসছিল। গতকাল বুধবার বিকালে ওই শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণ নাথ পথরোধ করে তাকে শ্লীলতাহানির চেষ্টাকালে স্থানীয় লোকজন ছুটে এসে তার ইজ্জত রক্ষা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ বড়াকোনা গ্রাম থেকে কৃষ্ণ নাথকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন এর আদালতে হাজির করলে আদালত স্বাক্ষ্য প্রমান এবং গ্রেফতারকৃত কৃষ্ণ নাথের স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com