মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কিবরিয়া হত্যাকাণ্ড ॥ বিস্ফোরক মামলায় আলহাজ্জ জিকে গউছের জামিন শুনানী হয়নি

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গতকাল জেল হাজতে থাকা আসামী হবিগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র আলহাজ্জ জিকে গউছের জামিন শুনানী হয়নি। সকাল ১০টার দিকে আলহাজ্জ জিকে গউছের আইনজীবী হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ও এডভোকেট এম এ মজিদসহ অন্যান্য আইনজীবীদের স্বাক্ষরিত একটি জামিন আবেদন দেয়া হয় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-১ আদালতে। প্রায় একই সময়ে বিস্ফোরক মামলায় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী এডভোকেট মনজুর উদ্দিন শাহিন। গতকালের কার্য তালিকায় মামলাটি না থাকায় এব্যাপারে জানতে চাওয়া হলে বিচারক নিশাত সুলতানা জানান-বিস্ফোরক মামলার নথি চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রয়েছে। ইতিমধ্যে মামলার নথি কগ-১ আদালতে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। এজলাসে থাকাকালীন সময়ে নথি কগ-১ আদালতে পৌছালে জামিন আবেদনের শুনানী গ্রহণ করা হবে। তা না হলে রবিবার শুনানী হবে। এসময় এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ জানতে চান- রবিবারে আপনি কোর্ট করবেন কি না। বিচারক নিশাত সুলতানা জানান-আমি ১ দিনের ছুটিতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে সোমবার কোর্ট করব।
উল্লেখ্য, তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কিবরিয়া হত্যা মামলায় জেল হাজতে থাকা আসামী আলহজ্জ জিকে গউছ ও আরিফুল হক চৌধুরীকে শ্যোন এ্যারেস্ট দেখানোর বিষয়ে শুনানী গ্রহনের জন্য আসামীদের পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) এর আদেশ দিয়েছিলেন বিচারক নিশাত সুলতানা। পিডব্লিউ আদেশ তামিলা না হওয়ায় জেল সুপারের কাছে একটি প্রতিবেদন চান আদালত। জেল সুপারের প্রতিবেদন প্রাপ্তির পর গত ১ জুন তারিখে আসামীদের বিরুদ্ধে সিডব্লিউ (কাস্টডী ওয়ারেন্ট) এর আদেশ দেন আদালত। ওই মামলায় গতকাল হাজতী আসামী আলহাজ্জ জিকে গউছ ও আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com