শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মরহুম মোতাহের মিয়ার পরিবারের নিকট ৩ লাখ টাকা দাবী ॥ মিথ্যো প্রমান হওয়ায় প্রতারক সোহেলকে পুলিশে সোর্পদ ॥ মুছলেকা দিয়ে মুক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫
  • ৯৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মারা যাবার আগের দিন গচ্ছিত টাকা ফেরত দিলেও মরহুম মোতাহের মিয়ার পরিবারের নিকট ২ লাখ ৯০ হাজার টাকা দাবী করে সোহেল মিয়া নামে প্রতারক। পরে তার দাবী মিথ্যে প্রমানিত হওয়ায় সোহেলকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। পরে টাকা পাবার কথা স্বীকার করে মুছলেকা দিয়ে মুক্তিলাভ করে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের মৃত আতর আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) সম্প্রতি শহরের ব্যবসায়ী দিলাওর মিয়ার নিকট ২ লাখ ৯০ হাজার টাকার বিনিময়ে ১৯ শতক জমি বিক্রি করেন। কথা থাকে রেজিষ্ট্রিরী করে দেয়ার পর নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়ার নিকট থেকে টাকা বুঝে নিবে। সে মোতাবেক গত ৯ মে উক্ত জমি রেজিষ্ট্রারী করে দেয় সোহেল। ১০ মে মোতাহির মিয়া নবীগঞ্জ এক্সিম ব্যাংকে তার একাউন্ট থেকে ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে সোহেলকে বুঝিয়ে দেন। যা ওই ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে। এদিকে গত ১১ মে আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়া মারা গেলে প্রতারক সোহেল মিয়া মৃতের পরিবারের নিকট ওই টাকা দাবী করে। তবে মৃতের পরিবার এবং ব্যবসায়ী প্রতিষ্টানের কর্মচারীরা সোহেল মিয়ার টাকা পরিশোধের বিষয়টি অবগত থাকায় প্রতারকের ঘটনা নিয়ে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ ওই প্রতারককে নিয়ে বৈঠকে বসলে সোহেল মিয়া জানায়, তার সাথে মোতাহির মিয়ার ১০ মে সকাল ৮টার দিকে দেখা হয়েছিল। এ সময় সে টাকা না নিয়ে শ্রীমঙ্গলে ব্যক্তিগত কাজে চলে যায়। সেখান থেকে ১১ মে রাতে মৃত্যুর খবর পায়। বৈঠকের নেতৃবৃন্দ তার কথাবার্তায় অসংগতি পেয়ে এক্সিম ব্যাংকে নিয়ে যান। সেখানে ১০ মে বেলা ১২.০৫ মিনিটে সোহেল ওই ব্যাংকে যায়। এ সময় মোতাহির মিয়া তাকে আমানত টাকা পরিশোধ করেন। এ দৃশ্য ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণকৃত থাকায় নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে প্রতারক সোহেলকে পুলিশে সোপর্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, পৌর কাউন্সিলর সন্তোষ দাশ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, ব্যবসায়ী কাপ্তান মিয়া প্রমূখ। আটককৃত সোহেল লোভের বশিভুত হয়ে ওই টাকা পাওনার নাটক সাজায় বলে স্বীকার করে। এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর জন্য মুছলেখা দিয়ে মুক্তি পায়। পাশাপাশি মিথ্যা দাবী করায় মৃতের পরিবারের নিকট ক্ষমা প্রার্থনা করার অঙ্গিকার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com