মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ॥ ৩ জন বিদ্রোহী

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪১ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ৪টি আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৩ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরা হলেন- হবিগঞ্জ-১ আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ নেতা সৈয়দ তানভীর আহমেদ এবং হবিগঞ্জ-৪ আসনে কাউছারুল গণি। আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ছেলে শাহ নেওয়াজ মিলাদ গাজী এবং হবিগঞ্জ-৪ আসনে সুপ্রীম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলী এবং এ আসনে জাতীয় পার্টি আহাদ ইউ চৌধুরী শাহীনকে চূড়ান্ত করেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জের ৪টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী (আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী), শাহ নেওয়াজ মিলাদ গাজী (আওয়ামীলীগ) এবং আব্দুল মুনিম চৌধুরী বাবু (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান (্আওয়ামীলীগ) ও শংকর পাল (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে অ্যাডভোকেট মোঃ আবু জাহির (আওয়ামীলীগ) ও আতিকুর রহমান আতিক (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে অ্যাডভোকেট মাহবুব আলী (আওয়ামীলীগ), সৈয়দ তানভীর আহমেদ (আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী) এবং আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি) ও কাউছারুল গণি (জাপা বিদ্রোহী)। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ এবং জমা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com