মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ ইকবাল হোসেন

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল ২৫ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিলেট সদর দপ্তর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে চুনারুঘাট থানার ওসি তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেনকে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করেন সিলেট বিভাগের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। আইন শৃংখলার বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তার হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ বিভিন্ন জেলার এসপি, এএসপিসহ আরো অনেকে। এছাড়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ ডিএসবি’র অফিসার নির্বাচিত হন গাজী মোঃ মোসলেম উদ্দিন। একই সময়ে গাজী মোঃ মোসলেম উদ্দিনকে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করেন সিলেট বিভাগের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com