মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ডাবল হত্যা ঘটনায় এক পক্ষের মামলা পুরুষশুন্য নোয়াগাও গ্রাম ॥ ভীতিকর পরিবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৬০৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের নোয়াগাও গ্রামে ডাবল খুনের ঘটনায় একটি পক্ষ মামলা দায়ের করেছে। সাবেক মেম্বার আব্দুল মালেকের পক্ষের সাহাদ আলী হত্যার ঘটনায় তার ভাই আলী নোয়াজ বাদী হয়ে গতকাল এ মামলাটি দায়ের করেছেন। অপর পক্ষের নেতা সাবেক মেম্বার আব্দুল জলিলকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। তবে গতকাল রাত ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আব্দুল জলিলের পক্ষের রিক্সা চালক আব্দুল আজিজ হত্যাকান্ডের কোন মামলা দায়ের হয়নি। এদিকে নোয়াগাও গ্রামটি এখন পুরুষশুন্য হয়ে পড়েছে। উভয় পক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। গ্রামে ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য যে, ওই গ্রামের সাবেক দুই মেম্বার আব্দুল জলিল ও আব্দুল মালেকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে। বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ২৩ নভেম্বর দু’দলের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যে ৬টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে আব্দুল মালেক মেম্বারের পক্ষের সাহাদ আলী নিহত হন। পরদিন ভোর ৫টার দিকে হামলায় আব্দুল আজিজ (৩০) নামে এক রিক্সাচালক নিহত হয়। এ ঘটনায় জলিল মেম্বারের পক্ষের জাহান মিয়া, নাজির আহমদ ও মালেক মেম্বারের পক্ষের সোহেল মিয় এবং আব্দুন নুরকে আটক করেছে পুলিশ।

লাখাইয়ে ডাবল হত্যা ঘটনায় এক পক্ষের মামলা
পুরুষশুন্য নোয়াগাও গ্রাম ॥ ভীতিকর পরিবেশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com