বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেউন্দি চা বাগানে চলছে নাট্য উৎসব আজ আসছে নাট্যদল প্রাঙ্গনেমোর

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৪৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের দু’দিন ব্যাপী বর্ষবরণ বুধবার রাতে সম্পন্ন হয়েছে। উৎসবের প্রথম দিন সকালে বর্ণাঢ্য র‌্যালীর পুর্বে পরিষদের শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ শুরু হয়। বিকেলে বিবাড়িয়া থেকে আগত বিটিভি শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন হাজার হাজার দর্শকদের। সাথে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। সমাপনী দিনে বুধবার বিকেল ৫টায় পরিষদের নাট্যদল নাটক তাসের দেশ পরিবেশন করে। রাতে সিলেটের বিখ্যাত লোকশিল্পীর মরিয়ম বেগম সুরমা ও তার দল লোকসঙ্গীত ও বাউল গান পরিবেশন করে চুনারুঘাটবাসীতে গভীর রাত পর্যন্ত মাতিয়ে রাখেন। পরিষদের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার আইন ও সংসদ বিটের প্রধান বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল দুদিন ব্যাপী চুনারুঘাটের বৃহৎ এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন।
এদিকে উপজেলার দেউন্দি চা বাগানে নববর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী বর্ষবরণ ও নাট্য উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নাট্যদল নাটক ও আবৃত্তি পরিবেশন করেন।
আজ শুক্রবার সমাপনী দিনে নাট্য ব্যক্তিক্ত ঝুনা চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনেত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। এতে ঢাকার নাট্যদল প্রাঙ্গনেমোর মঞ্চস্থ্য করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামাপ্রেম নৃত্যনাট্য অবলম্বনে নাটক “শ্যামাপ্রেম”। নাটকটির মুল উপজীব্য বিষয় প্রেম ও মানবতা৪। যার নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা। বর্ষবরণকে কেন্দ্র করে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বাগানে এ উপলক্ষে বৈশাখী মেলা বসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com