বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শেভরন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খালেদ ॥ আত্মসমালোচনা করে নিজেকে গঠন করে লক্ষ্য অর্জন করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণে আর্থিক সংকট প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে না। আমাদের উচিৎ নিজেদের আত্মসমালোচনা করা। ভালো থেকে শিক্ষা নেয়া আর মন্দকে পরিহার করার মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।
নবীগঞ্জ উপজেলার তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসায় শেভরন বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে শেভরন শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম, তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসার সাবেক সভাপতি কাজী মোঃ ওবায়কুল কাদের হেলাল। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মোজাহিদ আলী, শিক্ষার্থী তহুরা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএসসি’র প্রজেক্ট অফিসার আব্দুল্লা আল মামুন, অলিয়ার রহমান প্রমুখ।
উল্লেখ্য, তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসায় ৩০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় ১ লাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও উপকরণ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com