শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রীমতপুর মাঠের উন্নয়ন করা হবে-আলমগীর চৌধুরী ॥ সাবেক এমপি আব্দুল মোছাব্বির ক্রিকেট টুর্ণামেন্টে মানহা একাদশ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমতপুর মাঠে অনুষ্ঠিত সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির ক্রিকেট টুর্ণামেন্ট এর ৫ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে মানহা একাদশ। গতকাল ফাইনাল খেলায় তারা ইয়াং স্টারকে ৩ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ইয়াং স্টার ১৬ ওভারে ১২২ রান করে অল আউট হয়ে যায়। জবাবে মানহা একাদশ ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী।
টুর্ণামেন্টের পৃষ্টপোষক লন্ডন প্রবাসী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হাসেন কলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ চৌধুরী, শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমেদ, আম্পায়ার অভিজিৎ চক্রবর্তী, সাংবাদিক সুরুজ আলী, মেম্বার আকবর আলী, সিমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী শ্রীমতপুরের খেলার মাঠ উন্নয়নের আশ্বাস দেন। তিনি বলেন, ক্রিকেট খেলা ভদ্র লোকের খেলা। এই খেলার পরিপূর্ণ আনন্দ পেতে এবং খেলায় সফল হকে অবশ্যই লেখাপড়ার প্রয়োজন। তাই সবাইকে ক্রিকেট চর্চার পাশাপাশি লেখাপড়ায়ও মনোযোগী হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com