শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে মহান স্বাধীনতা দিবসে কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সংর্বধনা

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘ভাল কে গ্রহন মন্দ কে বর্জন’ শ্লোগানকে সামনে নিয়ে গঠিত নবীগঞ্জের সাকুয়া এলাকার ফ্রেন্ডসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে মহান ২ মার্চ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী এবং চাকুরীজীবি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংর্বধনা অনুষ্টিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানুর সভাপতিত্বে এবং ফ্রেন্ডসক্লাবের পৃষ্ট পোষক আশিকুর রহমান আশিক ও রাশেদ আহমদ সায়েম’র পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবারের অন্যতম সদস্য লন্ডন প্রবাসী আনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, ঢাকাস্থ সালেহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানা লতা, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, বিশিষ্ট ব্যবসায়ী রংধনু গার্মেন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, শিক্ষক বিপুল দেব, শিক্ষক বদরুজ্জামান, শিক্ষক লিটন দেবনাথ, অশেষ কুমার দাশ, মিত্রা দেব, স্বপ্না দাশ সামন্ত, সুমা চক্রবর্ত্তী, সুবিতা আক্তার, রাশেদা আক্তার ও হাফিজা পারভীন সাথী প্রমূখ।
অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্টানের অতিথিবৃন্দ। এ সময় উক্ত স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী বর্তমানে বিভিন্ন প্রাইমারী স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ৫ জনকে সংর্বধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com