মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পৌর পূজা উদযাপন পরিষদের শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় শারদীয় পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কালীবাড়িতে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। এডঃ তোষার মোদকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এডঃ মোঃ আবু জাহির। মূখ্য আলোচক ছিলেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার মোঃ কামরুল আমিন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক নলিনী কান্ত রায় নীরু, কালীবাড়ি পরিচালনা কমিটি সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু ও সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর, শংকর শুভ্র রায়, কাউন্সিলর গৌতম কুমার রায় প্রমূখ। সভার শুরুতে অতিথিবৃন্দ মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করে উৎসবের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com